The Reality






😕😔 তুমি চলে যাবার পর আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিলো। আমার পুরো শরীর প্যারালাইসিস রোগীর মতো অসাড় হয়ে গিয়েছিলো। প্রচন্ড তুমিহীনতায় আমার ভীষণ শ্বাসকষ্ট হতো। বুকের ভিতর তোমার শূণ্যতায় হাহাকার করে উঠতো। মনে হতো, এই জাগতিক সংসারে আমার জন্য কোথাও কেউ নেই।

আমি এতোটাই ভেঙ্গে পড়েছিলাম যে একটা সময় মনে হতো 'তুমি' মানুষটা ছাড়া আমি ভীষণ অসহায়। 'তুমি' মানুষটা ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব। তুমি আমায় এতোটাই গিলে খেয়েছিলে যে আমি নিজেকে নিজেই ভুলে গিয়েছিলাম।
নিঃসঙ্গতা আর হতাশা আমায় পেয়ে বসেছিলো। প্রচন্ড মন খারাপ আর ভালো না লাগার তীব্র অসুখ আমার ভেতরের আমিটাকে একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলো। আমি বেঁচে থাকার সমস্ত আশা হারিয়ে ফেলেছিলাম।
বিশ্বাস করো সেদিন আমার পাশে কাউকে পাইনি। কেউ আমায় শান্তনা দেয়নি। সেদিন কেউ আমার মন খারাপের সঙ্গী হয়নি। কেউ আমার হতাশা আর কষ্টের গল্প শুনতে চায়নি। আমি সেদিন বুঝেছিলাম আসলে মানুষ ব্যর্থতা নয় সফলতার গল্প শুনতে পছন্দ করে।
বুঝেছিলাম সুসময়ে অনেকে পাশে থাকলেও দুঃসময়ে নিজের ভিতরের তুমিটা ছাড়া আর কেউ পাশে থাকে না। বুঝেছিলাম এই পৃথিবীতে আসলে কেউ কারো না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। নিজেকে ভালো রাখতে ব্যস্ত।
ঠিক তখনই মনে হলো এ আমি কি করছি! যে মানুষটার জন্য আমি এতোটা কষ্ট পাচ্ছি, নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছি...সে মানুষটা তো আমায় ছাড়া দিব্যি ভালো আছে। তাহলে কি হবে তার জন্য এতো হা হুতাশ করে? কি হবে তার জন্য চোখের পানি ঝড়িয়ে?
তার কাছে তো আমি মানুষটা একেবারেই মূল্যহীন। আমার আবেগ, অনুভূতি, ভালোবাসা, চোখের পানি সবকিছুই তার কাছে মূল্যহীন। তাহলে আমি কেন তার জন্য নিজেকে কষ্ট দিচ্ছি? আমি কেন তার জন্য নিজেকে অবহেলা করছি?
যে পথে হেঁটে কখনো গন্তব্যে পৌঁছানো যাবেনা বরং হোঁচট খেয়ে রক্তাত হতে হবে কি লাভ সে পথে হেঁটে। এর থেকে বরং ঘুরে দাঁড়ানোই ভালো। গতিপথ বদলানোই ভালো। আর যাই হোক নিজের জীবনের থেকে প্রিয় আর কিছু হতে পারে না।
বিশ্বাস করো সেদিন থেকে আমি একটু একটু করে নিজেকে ভালোবাসতে শিখেছি। একটু একটু করে নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখেছি। এখন আর কোনো আঘাত আমায় ভাঙ্গতে পারে না। কারণ আমি আবেগ ভুলে বাস্তবতা মানতে শিখেছি। আমি কান্না মুছে হাসতে শিখেছি। আমি নিজের জন্য নতুন করে বাঁচতে শিখেছি।
আমি শিখেছি কি করে একাকিত্ব উপভোগ করতে হয়। শিখেছি কি করে নিজের হাত নিজের মাথায় রেখে নিজেকে শান্তনা দিতে হয়। শিখেছি কি করে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হয়। আমি শিখেছি পুরোপুরি ভেঙ্গে যাবার পর কিভাবে সোজা হয়ে দাঁড়াতে হয়।
শিখেছি কিভাবে শেষ থেকে আবার নতুন করে শুরু করা যায়। আমি শিখেছি কি করে খাদের কিনারে দাঁড়িয়ে পড়ে যেতে যেতে ঘুরে দাঁড়াতে হয়।

আজ আর আমার তোমার জন্য কোনো আফসোস নেই। যা আছে তা কেবল কৃতজ্ঞতা। কারণ তুমি চলে গিয়েই আমাকে শিখিয়ে গেলে যে জীবনে আসলে কেউ কারো জন্য অপরিহার্য নয়। তুমিই বুঝিয়ে দিলে যে নিজেকে ভালোবাসা আর নিজের জন্য বাঁচা ছাড়া পৃথিবীতে আর কিছু এতোটাও গুরুত্বপূর্ণ নয়।

3 comments:

Powered by Blogger.