আপনার জীবনে দুজন মানুষ আছে -

এজকন মানুষ যার জন্য আপনাকে তার মতো করে বাঁচতে হবে। সে চায় আপনি তার মতো করে বাঁচুন।
আর আপনার জীবনে আরেকটা মানুষ আছে যে আপনাকে আপনার মতো করে বাঁচতে দিবে। সে চায় আপনি আপনার মতো বাঁচুন। আপনার নিজস্বতা টাকেই আপনি আপনার মাঝে ফুটিয়ে তুলুন।
এখন আপনার কাছে কোন মানুষটা গুরুত্বপূর্ণ??
- আমি বলব আপনার জীবনে সেই মানুষটাই গুরুত্বপূর্ণ যে আপনাকে আপনার মতো করে বাঁচতে দিবে। যে তার নিজের ইচ্ছেগুলোকে জোর করে আপনার উপর চাপিয়ে দিবে না। যে আপনার নিজস্বতাটাকে আপনার সিদ্ধান্তগুলোকে মূল্য দিবে। আপনার জীবনে সেই মানুষটাই গুরুত্বপূর্ণ।
দেখুন আমাদের সেই ছোট্রবেলা থেকে আমাদের জীবনের বেশির ভাগ সময় কেটে যায় অন্যের ভালোলাগা- খারাপলাগা গুলোর কথা চিন্তা করতে করতে। অন্যের ভালোলাগা- খারাপলাগা গুলোর কথা চিন্তা করতে করতে আমরা ভুলেই যাই আমরাও একটা মানুষ। আমাদের ও একটা নিজস্বতা আছে। আমাদের নিজেদের ও কিছু পছন্দ- অপছন্দ, খারাপলাগা - ভালোলাগা আছে।
নিজের ইচ্ছেগুলো আর নিজের পছন্দ- অপছন্দ এগুলোকে প্রায়োরিটি দিয়ে সুন্দর ভাবে জীবনে বেঁচে থাকার অধিকার আপনারও অাছে। তই আমি বলব বাঁচুন নিজের মতো করেই বাঁচুন। তার সাথেই বাঁচুন যে আপনাকে আপনার মতো করে বাঁচতে দেয়।
তবে ছোট্র একটা কথা মনে রাখবেন-
নিজের মতো করে বাঁচতে চাওয়ার মানে এই না - আমাদের খারাপ- ভালো যা ইচ্ছা আমরা তাই করব। নিজেকে সম্মান দিয়ে নিজের মতো করেই বাঁচুন। তবে এমন ভাবে বাঁচুন যেন কখনো নিজের কাছে নিজেকে ছোট মনে না হয়। যেন জীবনে পথ চলতে গিয়ে কখনো এটা না মনে হয়, জীবনে এই সিদ্ধান্তটা না নিলেই মনে হয় খুব ভালো হতো। এমনটা যেন কখনো না মনে হয়। আর এমনটা মনে হওয়ার মতো এমন কিছু কখনোই করবেন না। কখনোই না।

No comments

Powered by Blogger.