"সিদ্ধান্ত"

এই ছোট্র একটা শব্দের উপর আমাদের জীবনের অনেক গুলো অধ্যায় নির্ভর করে।
সঠিক সময়ে সঠিক একটা সিদ্ধান্ত আপনার জীবনকে সম্পূর্ণ ভাবেই বদলে দিতে পারে।
আবার একটা ভুল সিদ্ধান্ত আপনার পুরো জীবনটাকে সারাজীবনের জন্য এলোমেলো করে দিতে পারে।
তাই জীবনে যেকোন সিদ্ধান্ত নেওয়ার আগে গভীর ভাবে চিন্তা ভাবনা করে নিবেন। আর মনে রাখবেন চিন্তা ভাবনা করতে হয় সিদ্ধান্তের আগে। সিদ্ধান্ত নেওয়ার পর নিতে হয় দায়িত্ব। সেই সিদ্ধান্তটাকে সুন্দর ভাবে বাস্তবায়ন করার দায়িত্ব।
জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেএে তিনটা বিষয়কে বেশি গুরত্ব দিবেন।
১. "বর্তমান"
- আমরা সবসময় বর্তমানেই বাস করি।'অতীত' আমাদের জীবন থেকে অলরেডি হারিয়ে গেছে। আপনি শত চাইলেও সেই অতীতটাকে ফিরিয়ে আনতে পারবেন না। তবে সেই অতীত থেকে শিক্ষাগ্রহন করে জীবনটাকে সুন্দর করতে পারবেন।'ভবিষ্যত' যেটা আমাদের একটা স্বপ্ন। আমরা কেউই জানি না আমাদের জীবনে আগামীকাল ঠিক কি ঘটতে যাচ্ছে। তবে আমরা এতটুকোই চেষ্টা করতে পারি আগামীকাল যাই ঘটুক না কেন!অন্তত ভালো কিছু যেন ঘটে। তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেএে ভবিষ্যতকে মাথায় রেখে বর্তমানকেই বেশি গুরত্ব দিবেন।
২. বিবেক
- আবেগ বিহীন জীবন চলে না। তবে শুধুমাএ আবেগ দিয়ে জীবন পরিচালনা করা যায় না। তাই জীবনে গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেএে আবেগের চেয়ে বিবেককেই বেশি গুরত্ব দিবেন।
৩. বাস্তবতা
- বাস্তবতা মেনে নিতে খুব কষ্ট হলেও আমাদের জীবনে বাস্তবতাই সত্য। স্বপ্ন কিংবা কল্পনা যতই সুন্দর হোক না কেন, আপনি যদি তা বাস্তবে রুপান্তরিত করতে না পারেন তাহলে সেই স্বপ্ন কিংবা সেই কল্পনা কেবলই মূল্যহীন। সত্যিকার ভাবে যার কোন অস্তিত্বই নেই। আর সেই স্বপ্ন কিংবা কল্পনা যতই সুন্দর হোক না কেন তা কখনোই জীবনে সুখকর কোন কিছু বয়ে আনতে পারবে না। তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেএে স্বপ্ন কিংবা কল্পনার চেয়ে বাস্তবতাকেই বেশি গুরত্ব দিবেন।
বর্তমান, বিবেক, বাস্তবতা এই ছোট্র তিন শব্দের সঠিক একটি সিদ্ধান্ত সম্পূর্ণ ভাবে বদলে দিতে পারে আপনার জীবনেকে। তাই জীবনে যে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেএে এই বিষয়গুলোকে মাথায় রাখুন। এগুলোকেই বেশি গুরুত্ব দিন।

No comments

Powered by Blogger.