পুরুষকে কখনো কেউ বিয়ে করেনি, বিয়ে করেছে তার সাফল্যকে তার ক্যারিয়ারকে। নারীকেও কেউ কোনোদিন বিয়ে করেনি, বিয়ে করেছে নারীর সৌন্দর্যকে রুপকে। অর্থ ছাড়া পুরুষ যেমন সৌন্দর্য ছাড়া নারীও তেমন। অপ্রিয় হলেও সত্য যে দুটোরই সমাজে কোনো দাম নেই। পুরুষের প্রতীক অর্থে আর নারীর প্রতীক সৌন্দর্যে। আর মুরগির বাচ্চার মতো আকড়ে ধরে বৃদ্ধ বয়সে ঘোলাটে চশমার কাচ মুছে দেওয়া?
যেই ছেলে টাকার অভাবে মায়ের চিকিৎসার খরচ চালাতে পারেনি, যেই বাবা টাকার অভাবে সন্তানের দুধ কিনতে পারেনি একমাত্র সেই পুরুষই জানে টাকার মূল্য কতো। যেই মেয়ে সৌন্দর্যের অভাবে ছেলেপক্ষের কাছে বারবার রিজেক্ট হয়েছে, বসন্তের দাগগুলো দিনের পর দিন ঘোমটার আড়ালে ঢেকে রেখেছে পাশের বাসার ভাবী হাসে বলে, সেই মেয়েই জানে সৌন্দর্য জিনিসটা কতো মূল্যবান।
অথচ কালো হয়ে কোনো মেয়ের জন্ম নেওয়া পাপের কিছু না.. বয়স পঁচিশ ক্রস করার পরেও যুবকের বেকার থাকা দোষের কিছু না। আপনি যখন আপনার ছেলের জন্য দেখতে যাওয়া একটা মেয়েকে কালোর দোহায় দিয়ে রিজেক্ট করে দিয়েছেন তার এক বছর পরেই অন্য কোনো ছেলের বাবা আপনার মেয়েকে অসুন্দরের কথা বলে রিজেক্ট করে দিবে.. দুজনের পছন্দ থাকা সত্যেও আপনি যখন আপনার মেয়েকে বেকারের হাতে তুলে দিচ্ছেন না তখন তার পাশে রুমে থাকা আপনার ছেলেও বেকারত্বের কারণে বিয়ে করতে পারছে না। অন্যের উইক পয়েন্ট নিয়ে কখনো খেলতে নেই। প্রকৃতি ছাড় দিলেও ছেড়ে দেয় না।

No comments